রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:৩০

মো. বেলায়েত হোসেন

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও দৈহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন (৭২) গত শুক্রবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কাটা দৈহারী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।