মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:৩০

কবীর আহমেদ আনসারী

ব্রাহ্মণবাড়িয়ার ফিচার সম্পাদক ও জেলা সমিতির আজীবন সদস্য কবীর আনসারীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ মাগরিব প্রয়াতের সেগুনবাগিচার বাসায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও তার গ্রামের বাড়ি সুলতানপুরেও মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ননী ভূষণ ঘোষ

কাউখালী শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাবেক কোষাধ্যক্ষ ও উজিয়ালখান নিবাসী ননী ভূষণ ঘোষের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ কাউখালী শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে তার আত্মার মঙ্গলের জন্য পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা, নাম কির্তন, গুরু পূজা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।

নারায়ণ চন্দ্র রায়

সরকারি বটিয়াঘাটা (ডিগ্রি) মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার অধ্যাপক নারায়ণ চন্দ্র রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। অধ্যাপনার পাশাপাশি তিনি খুলনা জজকোর্টের একজন আইনজীবী ও হোমিওপ্যাথিক চিকিত্সক ছিলেন। তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে “ভাটির গাঙের নাইয়া”, “উজান গাঙের বাঁকে”,“সুজন মাঝি”,“হরিচাঁদ-গুরুচাঁদ কথা” এবং “গানের কথা”। তিনি গাঙচিল সাহিত্য পরিষদের আজীবন সদস্য। তার বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।