সচিবালয়ের একটি ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত বা তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, শুক্রবার ভোররাতে সচিবালয়ের চার নম্বর ভবনের পশ্চিম পাশে একটি টিনশেড ঘরে ওই অস্থায়ী ক্যান্টিনে আগুন লাগে। আগুন লাগার পরপর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন।
এ সময় ক্যান্টিন থেকে প্রায় চার লাখ টাকার মালামাল সরিয়ে আনা হয় জানিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। এতে শুধু একটি ফ্রিজ নষ্ট হয়েছে।
