নারী-পুরুষ সমতাতেই মুক্তি, উন্নতি ও সমৃদ্ধি -------ডা. কনক কান্তি বড়ুয়া

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০০:৩৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, নারী-পুরুষের সমতাতেই মানবসমাজের মুক্তি, উন্নতি ও সমৃদ্ধি। নারী-পুরুষ উভয়ে মিলেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বর্তমানে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে।

গতকাল শনিবার সকালে বিশ্ব নারী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে বটতলা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বের হওয়া শোভাযাত্রাপূর্বক সমাবেশে তিনি এ কথা বলেন।

রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের সঞ্চালনায় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ এতে বক্তব্য রাখেন। -প্রেস বিজ্ঞপ্তি