স্যাটেলাইট থেকে তোলা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের আশেপাশের কিছু ছবি দেখে মনে হচ্ছে দেশটি হয়তো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কিংবা উপগ্রহ উেক্ষপণের প্রস্তুতি নিচ্ছে। সানুমডং নামে পরিচিত একটি স্থাপনার কাছে গত কয়েকদিন ধরে তত্পরতা বেড়ে যেতেও দেখা গেছে যেখানে উত্তর কোরিয়া তার বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট জড়ো করেছে। উত্তর কোরিয়ায় রকেট নিক্ষেপের মূল স্থানটি পুনর্নিমাণ করা হয়েছে এমন তথ্য যুক্তরাষ্ট্রের দু’টো গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানোর পরই অস্ত্র বিশেষজ্ঞরা এসব কথা বলছেন। মার্কিন অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, যে স্থাপনায় দেশটি সবচেয়ে বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্র ও রকেট মজুদ করেছে, তাকে কেন্দ্র করে তত্পরতাও বেড়ে গেছে। -বিবিসি
