গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্যে আড়ংয়ে বিশেষ ছাড়

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৬:৩৫

আড়ংয়ে পণ্য ক্রয়ে শতকরা ১০ ভাগ ছাড় পাবেন গ্রামীণফোনের স্টার গ্রাহকরা। শনিবার গ্রামীণফোন ও ব্র্যাকের প্রতিষ্ঠান আড়ং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ নিয়ে এক চুক্তি করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

চুক্তির অাওতায় গ্রামীণফোন এবং আড়ং এর যৌথ প্রচারণায় স্টার গ্রাহকরা আগামী একমাস ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং খুলনায় অবস্থিত আড়ংয়ে এ সুবিধা পাবেন।

গ্রামীণফোনে ডিরেক্টর প্রোডাক্ট হাসিবুল হক এবং আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুর রউফ এই মাস ব্যাপি (১৪ নভেম্বর-১৫ ডিসেম্বর) প্রচারণার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এই প্রচারণার অধীনে পোশাক, উপহার, অ্যাক্সেসরিজ, জুতা, ঘর সাজানোর সামগ্রী, নকশী কাঁথা, বিবাহের সামগ্রী এবং আসবাবপত্র ক্রয়ে ছাড়া পাওয়া যাবে।