ইত্তেফাক ডেস্ক
ব্রিটেন থেকে সিরিয়ায় আইএসে যোগ দেওয়া তরুণী শামীমার নবজাতকের মৃত্যুতে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। বৃহস্পতিবার শামীমার তিন সপ্তাহ বয়সী সন্তান সিরিয়ার একটি ক্যাম্পে মারা যায়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী জাভেদের তীব্র সমালোচনা করেন এমপি এবং রাজনীতিকরা। কারণ স্বরাষ্ট্রমন্ত্রণালয় শামীমাকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে তার নাগরিকত্ব বাতিল করেছিল। সমালোচকরা বলছেন, সরকার এক সন্তানকে বাঁচাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। শামীমার নাগরিকত্ব বাতিল না করলে হয়তো শিশুটি বেঁচে যেতো। - আল জাজিরা
