সৌদি থেকে ৪শ’ মিলিয়ন ডলার ফিরিয়ে নিল মার্কিন কোম্পানি

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০০:৫৫

 

ইত্তেফাক ডেস্ক

সৌদি আরব থেকে ৪শ’ মিলিয়ন ডলারের তহবিল ফিরিয়ে নিয়েছে একটি মার্কিন কোম্পানি। সৌদি আরবের সঙ্গে চুক্তিও বাতিল করেছে বেভারলি হিলস ভিত্তিক ট্যালেন্ট এজেন্সি এনডিয়াভর। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের প্রতিবাদে বড় ধরনের বিনিয়োগ ফিরিয়ে নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, চলচ্চিত্র এবং ক্রীড়ায় বিনিয়োগ করে থাকে। - আল জাজিরা