রাজধানীর কাফরুলে একটি বাসা থেকে কামরুল নাহার লাকী (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় কাফরুলের পূর্ব শেওড়াপাড়ার একটি বাসার নিচতলা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। নিহত কামরুল নাহারের বাড়ি জামালপুরের গাবের গ্রামে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফায়েল জানান, ঘরটি ভেতর থেকে তালা লাগানো ছিল। পরিবারের সদস্য ও বাড়ির মালিকের সঙ্গে নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। মরদেহটি ঘরের মেঝে পড়া ছিল।
এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে এখন বলা যাচ্ছে না বলে জানান তিনি।
এদিকে লাকীর মরদেহ উদ্ধার করে রাত ৩টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
