মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় ৬ জন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে রাতভর পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে জামায়াতের ৬জন কর্মীকে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদের আটক করা হয়েছে। আটককৃতদের সবাইকে আদালতে সোপর্দ করা হবে।
