জলঢাকায় ৫ জামায়াত নেতা-কর্মী গ্রেফতার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১৫:৩০
জলঢাকায় নাশকতা মামলার এজাহারভূক্ত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ ৫জামায়াত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
এসআই রায়হান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে কৈমারী ইউনিয়ন জামায়াত সেক্রেটারি কাজি মফিজার রহমান (৫৩), রেজাউল করিম (৩৮), তোজাম্মেল হোসেন (৫০), বুলুবর রহমান (৩২) ও সুলতান আলী (৩০) কে গ্রেফতার করা হয়। তারা সবাই নাশতকাসহ ওয়ারেন্ট ভুক্ত আসামি।