তুরস্কে সন্দেহভাজন আইএস জঙ্গির আত্মঘাতী হামলা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১৭:১৬
 
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্দেহভাজন এক আইএস জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছে। সিরিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় শনিবার রাতে এই হামলা চালানো হয়।
 
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, পুলিশ অভিযান চালানোর সময় একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এতে চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
 
বার্তা সংস্থা দোগান জানিয়েছে, ১০ তলা একটি ভবনে পুলিশ তল্লাশি চালানোর সময় বিস্ফোরণটি ঘটানো হয়। সূত্র: এএফপি