টাইগারদের সংগ্রহ ১৩৫

আপডেট : ১৫ নভেম্বর ২০১৫, ১৮:৩৫
 
ঝড়ো সূচনার পরও জিম্বাবুয়েকে ১৩৬ রানের টার্গেট দিল টাইগাররা। প্রথম ১০ ওভার ৭ এর ওপর রান রেট রাখলেও শেষ সময়ে দ্রুত উইকেট পতনের কারণে থেমে যায় রানের চাকা।
 
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রথম ৩ ওভার জিম্বাবুয়ের বোলার কঠোরভাবে শাষণ করেন হার্ডহিটার তামিম ইকবাল ১৪০ এর বেশি স্ট্রাইক রেট নিয়ে তিনি সংগ্রহ করেন ২১ রান। তারপরের ওভারেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। নবম ওভারে ব্যক্তিগত ৯ রানে মুশফিক বিদায় নিলে বেশ বিপদে পড়ে টাইগাররা। সেখান থেকে এনামুল হক বিজয় ও সাব্বির স্কোর মেরামতে কাজ করে যায়। কিন্তু দলীয় ৯৮ রানে ক্রেমারের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে বিদায় নেন সাব্বির আহমেদ। অবশ্য বিদায়ের আগে ১৮ বলে ১৭ রান করেন তিনি।
 
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫১ বলে ৪৭ রান সংগ্রহ করেন এনামুল হক বিজয়। অন্যদিকে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট সংগ্রহ করেন পানিয়াঙ্গারা, মাদজিবা ও ক্রেমার।
 
এরপর মিডল অর্ডাররা আসা-যাওয়ায় ব্যস্ত থাকায় রানের গতি কমে যায়। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৫ রান।