নারায়ণগঞ্জের তিনজন কাউন্সিলরকে বরখাস্ত করা হয়েছে জানিয়ে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। বরখাস্তকৃতরা হলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন।
রবিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ওই তিন কাউন্সিলরের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা রয়েছে। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা অভিযোগের সত্যতা পেয়ে আদালতে চার্জসিট দাখিল করে। আদালত ওই সব মামলার চার্জসিট গ্রহণ করে। তাই সিটি করপোরেশন আইনের আওতায় তাদের বরখাস্ত করা হয়েছে।
