কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ০৮:৪৩
কক্সবাজারে অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে 'বন্দুকযুদ্ধে' অপহরণ বাহিনীর প্রধান আব্দু রশিদ নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে ঈদগাঁওয়ের পাহাড়ি এলাকায় তাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ।
 
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে অপহরণ চক্রের সদস্য রশিদ ও ভেটকার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। স্থানীয়রা গুলি শব্দ শুনে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ বাহিনীর প্রধান আব্দু রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশিয় বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।