লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীতে হামলায় আহত লেখক রণদীপম বসু সুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে চিকিত্সকের ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. খাজা আবদুল গফুর জানান, রণদীপম বসু সুস্থ হওয়ায় সোমবার সকালেই চিকিত্সকরা তার ছাড়পত্র দেন। আনুষ্ঠানিকতা শেষে সোমবার সন্ধ্যায় তিনি বাসায় ফিরে গেছেন।
এর আগে গত ১২ নভেম্বর প্রকাশক আহমেদুর রশীদ টুটুল সুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়েন।
গত ৩১ অক্টোবর রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর কার্যালয়ে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয় টুটুল, রণদীপম ও তারেক রহিমকে। রহিমের দীর্ঘমেয়াদি চিকিত্সা লাগবে বলে চিকিত্সকরা জানিয়েছেন।
