১১১ বছরের রেকর্ড ভাঙ্গলেন টেইলর

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১১:১৫
 
পার্থ টেস্টে ২৯০ রানের ইনিংস খেলে ১১১ বছরের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের রস টেইলর। সফরকারী কোন ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলে রেকর্ড বইয়ে নিজের নামকে সবার উপরে নিয়ে গেলেন তিনি।
 
দীর্ঘ দিন এই রেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের টিপ ফস্টার। ১৯০৩ সালের ১১ ডিসেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৮৭ রানের ইনিংস খেলেছিলেন ফস্টার। আর পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টে চতুর্থ দিন ২৯০ রানে আউট হয়ে পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ডের জন্ম দিলেন টেইলর।
 
অবশ্য রেকর্ড গড়ার এই দিনে আক্ষেপ থেকে গেল টেইলরের। ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থেকে ছুতে পারলেন না তিনি। ২৯০ রানে নাথান লিওনের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। বাসস।