লক্ষ্মীপুরের রামগতিতে পৃথক ঘটনায় আলেয়া বেগম (২৭) ও রিমা আক্তার (২২) নামে দুই গৃহবধূর লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী ও রযারচরের গাবতলী এলাকা থেকে ওই দুই লাশ উদ্ধার করা হয়। আলেয়া বেগম চরলক্ষ্মী গ্রামের মো. রাসেলের স্ত্রী এবং রিমা আক্তার গাবতলী এলাকার মো. সুমনের স্ত্রী।
রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুইটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রামগতি থানায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।
