অন্ধকারেই ভেনিজুয়েলা, রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১২:৪৩

টানা লোডশেডিংয়ে অন্ধকারেই পড়ে আছে ভেনিজুয়েলার অধিকাংশ এলাকা। অন্যদিকে দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আহ্বানে পরস্পর বিরোধী বিক্ষোভে পথে নেমেছে হাজার হাজার মানুষ। খবর বিবিসির।   

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কারাকাসে গুয়াইদোর সমর্থকরা জড়ো হয়েছেন। কিন্ত পুলিশ তাদের বাঁধা দেয়। এছাড়া পুলিশ তাদের ওপর স্প্রে করে পিছু হটাতে বাধ্য করেন। 

চলতি বছরের ২৩ জানুয়ারি রাজধানী কারাকাসে এক বিক্ষোভে নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন মাদুরো। এরপর যুক্তরাষ্ট্রসহ ৫০টি দেশ গুয়াইদোকে স্বীকৃতি দেয়। তখন থেকে দেশটিতে চরম রাজনৈতিক অস্থিরতা চলছে।

অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সমর্থন বজায় রেখেছে চীন ও রাশিয়া। 

শনিবার গুয়াইদোর সমর্থকরা বিক্ষোভে নামলে দেশটির সেনাবাহিনী প্রবলভাবে বাঁধা দেয়। এসময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে ‘খুনি’ হিসেবে স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের ওপর পেপার স্প্রে নিক্ষেপ করে।

এদিন গুয়াইদো ঘোষণা করেন শিগগিরই দেশব্যাপী গণআন্দোলন শুরু হবে। এজন্য তিনি তার সমর্থকদের আহ্বান জানান। এছাড়া তিনি তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে বলেন।  

অন্যদিকে মাদুরো তার সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জানান।

তিনি বলেন, বিরোধীরা একটি অভ্যুত্থান ঘটানো যে চেষ্টা চালিয়েছে তা প্রতিহত করেছে সেনাবাহিনী। 

এছাড়া তিনি গুয়াইদোকে আমেরিকার 'পুতুল' বলে অভিহিত করেন। 

আরো পড়ুন: মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯ পুলিশ নিহত

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটির অধিকাংশ এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আছে। সেদিনেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এটাকে ‘নাশকতা’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জা্নায়। 

ইত্তেফাক/এসআর