নিরাপত্তা জোরদার করতে সারাদেশে মঙ্গলবার রাত থেকে বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী বিজিবি দায়িত্ব পালন করবে। রাতেই চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী ও পিরোজপুরে বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবি সদর দফতর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে সহায়তা করতে বিজিবি নামানো হয়েছে। সাতক্ষীরা, কক্সবাজার, পাবনা, নীলফামারীসহ বেশ কয়েকটি জেলায় বিজিবি যৌথ অভিযানে সহায়তা করছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রাজশাহী ও রংপুরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা শহরে বিজিবিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এসব এলাকায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক চাহিদা দিলেই বিজিবি মাঠে দায়িত্ব পালন করবে।
