ট্রাকচাপায় কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ০৮:৪৫
রাজধানীতে ট্রাকচাপায় শাহীন আলম (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে খিলগাঁও ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। নিহত শাহীন মাদারীপুর জেলার কালকিনী উপজেলার আতাহার আলীর ছেলে। তিনি খিলগাঁও জোড়পুকুর এলাকায় থাকতেন। শাহীন খিলগাঁও মডেল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
 
নিহত শাহীনের মামা মোহাম্মদ আলী জানান, ভোর সাড়ে ৫টার দিকে নামাজ পড়ে হাঁটতে বেরুলে ফ্লাইওভারের নিচে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল আলম ঘটনা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।