রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৬:৩৭

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাজা বহাল রেখেছে আপিল বিভাগ। এই আদেশকে ঘিরে বুধবার রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থি এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। হাইকোর্ট এলাকায় বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। সেখান থেকে চলাচলকারী যান-বাহনেও তল্লাশি চালানো হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।


মুজাহিদের রিভিউ আবেদন বিষয়ে গতকাল মঙ্গলবার শুনানি শেষে আজ আদেশ দেয়ার জন্য দিন ধার্য ছিল। অন্যদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের ওপর আজ সকালে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। পরে আপিল বিভাগ বেলা ১১টা ৩৫ মিনিটে তাদের রিভিউ আবেদন খারিজ করে আদেশ দেয় আদালত।