নাইজারের দক্ষিণপূর্বাঞ্চলে বোকো হারাম জিহাদিদের সঙ্গে সেনাদের সংঘর্ষে ৪৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন সেনা ও ৩৮ জঙ্গি। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘গুয়েসকেরোউ উপকণ্ঠে বোকো হারাম সদস্যরা হামলা চালালে সশস্ত্র বাহিনী পাল্টা জবাব দিয়েছে।’
বোকো হারামের জন্মস্থান নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল নাইজারের ডিফা’র গুয়েস্কেরোউ এ হামলা চালানো হয়।
প্রাথমিক হিসেব অনুযায়ী এই সংঘর্ষে ৭ সৈন্য ও ৩৮ সন্ত্রাসী নিহত হয়েছে। এক জঙ্গিকে আটক করা হয়েছে।
আরো পড়ুন: নোবেল পুরস্কারের তালিকায় ইমরান খান!
এছাড়া জঙ্গিদের পাঁচটি গাড়ি এবং চারটি একে ৪৭টি রাইফেল, আটটি মেশিনগান, দুটি আরপিজি রকেট লঞ্চারসহ বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এসআর
