রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৪:৪৫
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বর্ষের ভর্তি কমিটি সভাপতি অধ্যাপক ড. নিরেন্দ্র নাথ মুস্তাফী স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার রাতে রুয়েটে প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে (http://www.ruet.ac.bd) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
 
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগ সমুহ ও বিইউআরপি বিভাগে ভর্তির জন্য ০১ থেকে ২১৩৮তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া ‘খ’ গ্রুপে আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য ০১ থেকে ১০০তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে।
 
আগামী ১০ ডিসেম্বর সকাল ৯টায় মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ১ থেকে ৮১০তম পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তির নিয়মাবলী এবং প্রয়োজনীয় ডক্যুমেন্টেসের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে (www.ruet.ac.bd) ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য নির্ধারিত তারিখ ও অন্যান্য তথ্যাদি প্রার্থীকে নিজ দায়িত্বে জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।