সিরিয়া নিয়ে সতর্ক অবস্থানে ভারত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ০১:৫৬

স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে চালাতে লোকটা চিত্কার করে বলেছিল, ‘এটা সিরিয়ার জন্য! কিছুক্ষণ পর হামলার দায় নেয়ার সময়ও একই কথা বলেছিল ইসলামিক স্টেট (আইএস)  ‘এই ঘটনা সিরিয়ার বদলা’।

 

বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে বিবেচনা করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। দেশটির শীর্ষ কর্তারা মনে করছেন, সামপ্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে দিল্লির কূটনৈতিক সম্পর্ককে চূড়ান্ত সংঘাতের পথে নিয়ে না যাওয়াটাই শ্রেয়। ভারতকে নিশানা করার হুমকি আগেই দিয়েছে আইএস।  এ দেশের মাটিতে আইএসের পতাকাও দেখা গিয়েছে। তার মোকাবিলা হবে উপযুক্ত পথেই। কিন্তু দেখতে হবে, ভারতের সন্ত্রাস-বিরোধী লড়াইকে ‘সিরিয়ার বিরোধিতা’ বা ‘আমেরিকার সুরে সুর মেলানো’ বলে প্রচার করার সুযোগ যেন না পায় আইএস।-খবর আনন্দবাজার