মুজাহিদের সঙ্গে দেখা করতে চায় পরিবার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৪:০৮
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে কারা কর্তৃপক্ষের অনুমতি চেয়েছে পরিবার। বৃহস্পতিবার দুপুরে মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাবরুর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে গিয়ে এই আবেদন জমা দেন।
 
মাবরুর সাংবাদিকদের বলেন, আবেদনে পরিবারের ১২ সদস্যের সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ যে সময় দেবে তখনই আমরা দেখা করব।
 
বুধবার ফাঁসির আদেশপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।