‘তৃণমূল বিএনপি’ নামে একটি নতুন দল গঠনের ঘোষণা দেয়ার পর ব্যারিস্টার নাজমুল হুদার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সব ফুলে মালা হয় না। নাজমুল হুদা কত দলের ঘোষণা দিয়েছেন তা তিনিও বলতে পারবেন না। আর আমার মতে, রাজনৈতিক অঙ্গন থেকে ঝরে যাওয়ার জন্য নাজমুল হুদা এই ঘোষণা দিয়েছেন।’
শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
গয়েশ্বর বলেন, ‘বিএনপি শহীদ জিয়া ও জনগণের দল। তাই কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে কখনো বিনাশ করা যাবে না।’
