ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন হাজারো মানুষ। ঘটনার পরদিন ভোর থেকে প্যারিসের প্লাস দু লা রিপাবলিকে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বর্বর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসী বাঙালিরাও।
প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে প্লাস দু লা রিপাবলিকে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইউনেস্কোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আসা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান, যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিক এম এ গণি, প্রশান্ত বড়ুয়া, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, ইতালি প্রবাসী রাজনীতিক হাসান ইকবাল, জাহাঙ্গীর ফরাজীসহ প্রবাসী বাঙালিদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
