মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন দুই জন ম্যাজিস্ট্রেট। শনিবার সকালে তারা কারাগারে প্রবেশ করেন বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার তাদেরকে পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানোর সময় প্রশ্নটি জানতে চাওয়া হয়েছিল। তখন তারা জানান, আইনজীবীদের সঙ্গে এ নিয়ে পরামর্শ করতে চান তারা। কিন্তু কর্তৃপক্ষ বলেছে, 'এখন আর তাদের আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ নেই, যে কোনো সিদ্ধান্ত তাদের নিজেদেরকেই নিতে হবে।'
