বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাৎ কাদের চৌধুরী অভিযোগ করেছেন, যুদ্ধাপরাধের ত্রুটিপূর্ণ বিচারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই বিষয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের চৌধুরীও ছিলেন। তিনি জানান, আজই এই চিঠি বঙ্গভবনে পৌঁছে দেয়া হবে।
তবে সালাউদ্দিন কাদের প্রাণভিক্ষা চাইবেন কিনা এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি সংবাদ সম্মেলনে। এসময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
