রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত যেকোনো নাশকতা এড়াতে বিজিবি তৎপরতা চালিয়ে যাবে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজার এক খুদে বার্তা এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
