প্রকাশনা প্রতিষ্ঠান 'বইয়ের ফেরিওয়ালা'র যাত্রা শুরু

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ১২:৪০
তরুণ লেখকদের বই প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান 'বইয়ের ফেরিওয়ালা'র। শুক্রবার রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
 
অনুষ্ঠানে তরুণ লেখিকা সৈয়দা মেহবুবার 'অস্তিত্বের লড়াই' বইটির মোড়ক উম্মোচন করা হয়। 'বইয়ের ফেরিওয়ালা'র প্রকাশক আবুল খায়ের সজিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, প্রকাশনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসউদ-বিন আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবু সালমান মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'এসো ফাউন্ডেশনের' নির্বাহী পরিচালক শামীমা আক্তার।