বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জামায়াত নির্বাচন কমিশন স্বীকৃত দল নয়। বিচারকরাও বলেছেন, তারা যুদ্ধাপরাধী দল। তাই তারা এদেশে রাজনীতি করতে পারে না।
রবিবার রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) এক সভাশেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছেন যে তারা মুক্তিযুদ্ধের সময় অপরাধ করেছিলেন। তাদের অপরাধ ক্ষমার অযোগ্য বলেই রাষ্ট্রপতি ক্ষমা করেননি।
তিনি বলেন, অনেক যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। বাকিদেরও বিচার হবে।
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই সভার আয়োজন করে।
