গণজাগরণ কর্মীদের আনন্দ মিছিল

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ২২:৫৭
একাত্তরে মানবতাবিরোধী অপরাদের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকরের পর মিছিল করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
 
রবিবার বিকালে তারা জাতীয় পতাকা হাতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় শাহবাগে ফিরে যায়।
 
মিছিলে গণজাগরণ মঞ্চের কর্মীরা‘কুখ্যাত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় শহীদ বুদ্ধিজীবীসহ ৩০ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলার মাটি আজ কলঙ্কমুক্তির পথে অগ্রসর/রাষ্ট্রের সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’স্লোগান লেখা ব্যানার নিয়ে যান।
 
মিছিল পূর্ববর্তী সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘প্রতিহিংসা থেকে নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠান জন্যই দুই যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর করা হয়েছে’ মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য এই বিচার করা হয়েছে। এই রায় বাংলাদেশের জন্য বিরাট এক পাওয়া, বাংলাদেশের মর্যাদার জন্য বড়ো পাওয়া। এই বিচার ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’