পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা মঙ্গলবার দিবাগত রাত ১২টায় শেষ হচ্ছে।
রবিবার ভর্তি কমিটির আহ্বায়ক স্বদেশ চন্দ্র সামন্ত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ১৩ ডিসেম্বর পবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.pstu.ac.bd তে পাওয়া যাবে।
