ইউডা সিএমএসের শিক্ষা সফর অনুষ্ঠিত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৫:২২

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগের(সিএমএস)শিক্ষা সফর ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। সিএমএস কালচারাল ফোরামের (সিসিএফ) আয়োজনে শনিবার মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়িতে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। সফরে প্রায় ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে জমিদার বাড়ির উপর বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহ করা হয়। এছাড়া বিশেষ প্রতিবেদন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেন শিক্ষার্থীরা।

গ্রাম বাংলার শৌখিনতার বহিঃপ্রকাশের এ জমিদার বাড়িতে রয়েছে জমিদারদের ইতিহাস-ঐশ্বর্যের স্মৃতি উল্লেখ করে সিএমএস বিভাগের সমন্বয়ক(প্রশাসন) ড. মো. মফিদুল আলম খান বলেন, অত্যন্ত সফলভাবে শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। জমিদার বাড়িটি একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান, এখান থেকে আমরা অনেক অজানা তথ্য সংগ্রহ করেছি।

খুব শিগগিরই জমিদার বাড়ি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ও বিশেষ প্রতিবেদন নিয়ে একটি সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান তিনি।

এসময় ইউডা বোর্ড অব ট্রাস্টির সদস্য ও সিএমএস বিভাগের সিনিয়র লেকচারার খাজা জিয়া উদ্দিন বলেন, এটি সিএমএস বিভাগের বহুল সংখ্যাক শিক্ষার্থীদের অংশগ্রহণের একটি শিক্ষা সফর। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনবন্ধন ভবিষ্যতেও আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।

সিএমএস বিভাগের সাবেক শিক্ষার্থী সাহসী রহমান জমিদার বাড়ি সফর শেষে অানন্দ প্রকাশ করে বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এ পুনর্মিলনী সফরে এসে আমি আনন্দিত।