বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতল সিম্ফনি

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ২০:৫৮

‘সেরা ব্র্যান্ড পুরস্কার ২০১৫’–তে প্রথম হয়েছে দেশীয় হ্যান্ডসেট ব্রান্ড সিম্ফনি। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে এ সম্মাননা দেয়া হয়।

গ্রাহকদের উপর জরিপ চালিয়ে প্রতি বছর বিভিন্ন শীর্ষ ব্র্যান্ডকে এ পুরস্কার দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ও বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন। চলতি বছর দেশি-বিদেশি সেরা ৩৫ ব্র্যান্ডকে এ পুরস্কার দেয়া হয়েছে।