স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীর বাসায় কুমার বিশ্বজিত

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ০৯:৩৫
টরন্টোতে বসবাসরত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও শিল্পী রঙ্গলাল দেব চৌধুরীর সাথে দেখা করলেন গায়ক  কুমার বিশ্বজিত। সেই সময় তার সাথে ছিলেন কন্ঠশিল্পী চন্দন সিনহা। 
 
কুমার বিশ্বজিত জানান, উনাদের হাত ধরে আমরা বেতারে গান করেছি। সেই ঋণ শোধ করার মতো নয়।
 
উল্লেখ্য, রঙ্গলাল দেব চৌধুরী এখন বার্ধক্যজনিত কারণে খুবই অসুস্থ। এই অবস্থায় তৈরি করেছেন একটি গুরুত্বপূর্ণ পান্ডুলিপি- ‘স্বাধীন বাংলা বেতার ট্রান্সমিটার এবং তার অন্তরালে’। বইটি এবার বইমেলায় প্রকাশ পাবে বলে তিনি জানান।
 
কুমার বিশ্বজিত গতকাল বাংলাদেশ ফেস্টিভ্যালে গান করে দর্শক-শ্রোতাদের মাৎ করেন। তার আগে তিনি ইত্তেফাকে বলেন, আমরা প্রফেশনাল শিল্পী। আমি চাই, নিয়ম-নীতি মেনে শিল্পীরা প্রবাসে পার্ফমেন্স করতে আসবেন এবং আয়োজকের তাই করবেন। তাতে আমাদের দেশ কিছুটা হলেও অর্থনৈতিক ভাবে লাভবান হবে এবং স্বচ্ছতা থাকবে।