দন্তস-এর দুর্গতি

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৮:৫৬

 

দন্তস-এর দুর্গতিটা

চোখে পড়ার মতো

‘ছ’ দেখি তার জায়গা দখল

করছে অবিরত।

 

আমার কাছে প্রমাণ আছে

বলে আবু কালাম

নাম তো ‘সালাম’ কিন্তু সবাই

ডাকে কেন ছালাম!

 

নাসিমাকে নাছিমা আর

বাসকে বলে বাছ

উচ্চারণের ধরন দেখে

চক্ষু চড়কগাছ।

 

নাম তো নাসের কিন্তু সবাই

নাছের বলেই খালাশ

যুক্তিটা তার পাই না খুঁজে

করেও হাজার তালাশ।

 

দন্তস-এর ছন্দপতন

কেমন করে মানি

‘ছ’ কেন যে তাকে নিয়ে

করছে টানাটানি!