রাজধানীতে আইএসয়ের প্রচারণার অভিযোগে নাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তি 'জিহাদি জন' নামে ইন্টারনেটে আইএস'র প্রচারণার চালাত।
এ ব্যাপারে বুধবার পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
