ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেহারা জঙ্গির মতো দেখতে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী বিজয়াশান্তি। শনিবার তেলেঙ্গানার সামসাবাদে কংগ্রেসের একটি নির্বাচনী সভায় এ মন্তব্য করেন তিনি।
ভারতের সাবেক এই সংসদ সদস্য বলেন, মোদী কখন কোথায় বোমা ফেলবেন তা ভেবে সকলে ভয়ে রয়েছে এখন। তাকে দেখতে জঙ্গির মতো লাগে। মানুষকে ভালবাসার বদলে তিনি ভয় দেখাচ্ছেন। একজন প্রধানমন্ত্রীর কখনও এরকম হওয়া উচিত নয়।
আরো পড়ুন: ভোটকেন্দ্রে বন্দুক চালানোর প্রশিক্ষণ, আনসার সদস্যের গুলিতে পুলিশ সদস্য আহত
ওই নেত্রীর বক্তব্যের প্রতিবাদে একটি টুইট করেছে বিজেপি। তারা জানায়, কংগ্রেস এখন পাকিস্তানের জঙ্গিদের জন্য চিন্তা করছে। কংগ্রেসের ওই প্রাক্তন সংসদ সদস্য আগে টিআরএস নেত্রী ছিলেন। দলবিরোধী মন্তব্য করার জন্য ২০১৪ সালে তাকে বরখাস্ত করা হয়। পরে তিনি কংগ্রেসে যোগ দেন।
বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে দেশটিতে। পক্ষে-বিপক্ষে মন্তব্য আসছে। বিজয়াশান্তি যখন এ কথা বলেন, তখন সেখানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচ
