অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৭:১০
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
ঐদিন বিকাল পাঁচটায় যে কোন মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এজন¨ nu<space>h4<space> Roll  লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে। এছাড়াও রাত আটটার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং  www.nubd.info  থেকে পাওয়া যাবে।
 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের আওতায় নির্ধারিত তিনমাসের আগেই এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবারই প্রথম গ্রেডিং পদ্ধতিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে।