কর্ণফুলী থেকে এক টন মদ উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১০:২১
কর্ণফুলী নদীতে দুইটি নৌকা থেকে এক মেট্রিকটন চোলাই মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার দিবাগত গভীর রাত দেড়টার দিকে নদীতে টহলের সময় নৌকা দুইটিতে অভিযান চালায় কোস্টগার্ড। তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। 
 
কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার এম মুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চোলাই মদগুলো পার্বত্য এলাকা থেকে নদীপথে এনে শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। শহরে সেগুলো ভাসমান বিক্রেতাদের কাছে পৌঁছানোর কথা ছিল। নৌকায় থাকা মাঝিরা পালিয়ে যায় বলেও জানান তিনি।