সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১০জনসহ গ্রেফতার ২৭

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১১:১৮
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার সময় বিএনপি-জামায়াতের ১০কর্মীসহ ২৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
এর মধ্যে জামায়াত-শিবিরের ৮ জন, বিএনপির দুইজন ও নিয়মিত মামলার ১৭ জন আসামি রয়েছে।
 
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এস আই ইনামুল হক জানান, রাত-ভোর যৌথবাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানা থেকে ১০জন, কলারোয়ায় দুইজন, তালায় চারজন, কালিগঞ্জে চারজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে একজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়।