ঝালকাঠির কাঁঠালিয়ায় যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঝালকাঠি-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কাঠালিয়া উপজেলার বান্দাঘাটায় এ দুঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস ৫০জন যাত্রী নিয়ে কাঠালিয়ার আমুয়া যাচ্ছিল। বাসটি বান্দাঘাটায় আসলে বিপরীত দিক থেকে আসা সুরভি পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটানোর সময় রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার কাঠালিয়া-আমুয়া ও ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা কাঠালিয়া ও ভাণ্ডারিয়া উপজেলার বাসিন্দা।
