শুক্রবার শুরু হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ২১:০৮
 
শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব। এর মধ্য দিয়ে চতুর্থ বছরে পদার্পন করতে যাচ্ছে এই উৎসব।
 
প্রথম থেকেই মানুষের অভাবনীয় সাড়া চমকে দিয়েছে আয়োজকসহ সঙ্গীত অনুরাগীদের। তাই শুরুতে তিনদিনের উৎসব হলেও পরে তা বাড়িয়ে পাঁচ দিন করা হয়। উৎসব চলবে পহেলা ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে বরেণ্য চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরীকে। গত বছর এই মঞ্চেই বক্তৃতা দিতে গিয়ে মৃত্যুবরণ করেন স্বানমধন্য এই চিত্রশিল্পী।
 
এবার নিরাপত্তার স্বার্থে আয়োজকরা দর্শকদের বড় ব্যাগ, ল্যাপটপ, ক্যামেরা এসব না নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
 

বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীতের আসর শুরু হবে সন্ধ্যা সাতটায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করবেন।