আর্টসেল: ব্যান্ড যাত্রার ২০ বছর

তৃতীয় অ্যালবামের প্রস্তুতি...

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:০৪

 

ভাঙা-গড়ার মধ্য দিয়ে এখনো নিয়মিত পারফর্ম করছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’। পথচলার ২০ বছর পূরণ করলো এই ব্যান্ডটি। মাঝে ভোকালিস্ট জর্জ লিংকন ছাড়া অন্য সদস্যরা বিরতিতে ছিলেন। মাঝের এই সময়টাও অনেকদিনের। প্রায় ৯ বছর পর আবারো ব্যান্ডে ফিরলেন বেইজিস্ট সেজান আহমেদ ও ড্রামার সাজেদুল সাজু। এছাড়াও গতবছরের শেষের দিকে লিড গিটারিস্ট হিসেবে ব্যান্ডে যোগ দেন কাজী ফয়সাল আহমেদ। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘জয় বাংলা’ কনসার্টের মধ্য দিয়ে আবারো ব্যান্ডের সাথে পারফর্ম শুরু করেন সেজান ও সাজু। পুরোনো সদস্যদের যোগ দেওয়ার মধ্য দিয়ে আর্টসেল তাদের নতুন একটি গানও প্রকাশ করে। ‘সংশয়’ শিরোনামে এই গানটি পাওয়া যাবে গান অ্যাপে। জানা যায়, কিছুদিনের মধ্যে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হবে আর্টসেল-এর ইউটিউব চ্যানেলে। এছাড়াও তাদের তৃতীয় অ্যালবাম নিয়ে কাজ করছেন তারা। চলতি সময়ে গানগুলো নিয়ে কাজ চলছে। নতুন এই অ্যালবামে নতুন আর্টসেলকে পাওয়া যাবে। প্রতিটি গানের কথা ও মিউজিকে ভিন্নতা থাকবে বলে জানা যায়।