সাজ আহমেদের গান

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:০৭

 

তরুণ সঙ্গীতশিল্পী সাজ আহমেদ শাহরিয়ার। সঙ্গীতে তার হাতেখড়ি মাইলস ব্যান্ডের মানাম আহমেদের কাছে। তার কাছ থেকে ২ বছর কি-বোর্ড বাজানোর ওপর তালিম নেন। এরপর সঙ্গীতের ওপর তালিম নেন ওস্তাদ খালেদ কায়ছার ডগলাসের কাছে। এরইমধ্যে কয়েকটি গান প্রকাশ করেছেন তিনি। এবার নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। নতুন কাজ নিয়ে সাজ আহমেদ বলেন, ‘শিগগিরই নতুন একটি গান নিয়ে হাজির হতে যাচ্ছি। যার সঙ্গীত পরিচালনা আমারই করা। কণ্ঠশিল্পী বুশরা জাবিনও আমার সঙ্গে এই গানে কণ্ঠ দেবেন। আর নতুন এ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন তানিম রহমান অংশু। এরইমধ্যে কাজ শুরু হয়েছে।’