রাজধানীর জোয়ার সাহারায় স্বামীর শিলনোড়ার আঘাতে কুলসুম আক্তার (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী মঞ্জুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভাটারা থানার এসআই মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জোয়ার সাহারা এলাকার ক-১২৩/এ নূর মসজিদের গলির একটি বাসা থেকে সকাল ৭টার দিকে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
