গাইবান্ধায় মাদকসহ আটক ২

আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ১৫:২৮
গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার মীরপুর বাজার এলাকার চাঁন মিয়ার বাড়ি থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়। আটকদের শনিবার গাইবান্ধা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
আটকৃতরা হলেন, চাঁন মিয়া (৪৮) ও সাজ্জাদুর রহমান রেজা (৩৮)। সাজ্জাদুর রহমান রেজা রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের ধনশালা গ্রামের হাজী হারেজ আলীর ছেলে।
 
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, চাঁন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তার বাড়িতে হিরোইনসেবীদের এক জমজমাট আড্ডা হয়। এ খবর পেয়ে পুলিশের একটি দল শুক্রবার রাতে তার বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও চাঁন মিয়াকে ১ গ্রাম ওজনের (২০পুড়িয়া) হিরোইনসহ ও হিরোইন সেবনের অভিযোগে সাজ্জাদুর রহমান রেজাকে আটক হয়।